ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৭
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৬

মধ্যরাতে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে শারমিন আক্তার মিম (২১) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার নাহার ম্যানশন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিম বরিশাল নগরীর পুলিশ লাইন্স রোড এলাকার একটি কাপড়ের শো-রুমে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার মেয়ে।

কোতয়ালী থানা পুলিশ জানায়, প্রেমিককে ভিডিও কলে রেখেই ওই নারী গলায় ফাঁস দেন। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ব্যাপ্টিস্ট মিশন রোডের খলিফা বাড়ির নাহার ম্যানশনের সুলতানের সাবলেট বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram