ঢাকা
logo
প্রকাশিত : January 26, 2026

তাহিরপুরে অটোরিকশা চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে রওজাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী মোঃ শাহী (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ শাহী উজান তাহিরপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

জানা গেছে, রোববার সন্ধ্যায় মোঃ শাহী তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক পারাপার হচ্ছিল। সে সময় সুনামগঞ্জ জেলা শহর থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা (জোবায়োর অ্যান্ড আদিবা পরিবহন) নিয়ে তাহিরপুর উপজেলা সদরের বাজারে মালামাল নিয়ে উজান তাহিরপুর ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুমের বাড়ির সামনে তাকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় এলাকাবাসী ও পরিবার লোকজন উদ্ধার করে সিলেট এমএজি উসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টায় মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাহিরপুর থানা পুলিশের উপপরিদর্শক নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram