ঢাকা
logo
প্রকাশিত : January 25, 2026

আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজ নৌকা নাই, আওয়ামীলীগ নাই, আওয়ামীলীগ নিজেই নিজের কবর রচনা করেছে। আওয়ামীলীগ ও নৌকা এই দুইটাকে দাফন করে দিয়েছে শেখ হাসিনা নিজেই। আওয়ামীলীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের পক্ষের রাজনৈতিক শক্তির নাম বিএনপি। বিএনপি এবং ধানের শীষ বাংলাদেশকে ধারণ করে এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করে। সুতারাং বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, উন্নয়নের অপর নাম বিএনপি।

তিনি আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা ভারতের গোলামী করেছে, যারা মেইড-ইন ইন্ডিয়া তারা ভারতে রপ্তানী হয়ে গেছে। বাকশালীরা এদেশের মানুষের উপরে অত্যাচার দুঃশাসন চালিয়েছে তারা আজ বিলুপ্ত হয়ে গিয়েছে। যদি সমৃদ্ধি চান, অগ্রগতি চান, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এদেশের মালিক হতে চান তাহলে ধানের শীষে ভোট দিন।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আমাদের পরিকল্পনা আছে কর্মসূচি আছে, আমাদের নীতি আছে, আমরা কি করবো আমরা তা জনগণের কাছে পরিষ্কার করে বলেছি অথচ আমরা যাদের সাথে প্রতিদ্বন্দীতা করছি তাদের কোনো পরিকল্পনা নাই কিন্ত তারা ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।

এসময় পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, পিপি এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ, উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram