ঢাকা
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৬

‘আমাকে স্যার নয়, ভাই বলবেন’— গণসংযোগে জয়নুল আবেদীন

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আমাকে স্যার বলে দূরে রাখবেন না, আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই। আমি নেতা নই, আমি আপনাদেরই একজন কর্মী।

রবিবার (২৫ জানুয়ারি) দিনভর বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এদিন তিনি মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট, দেহেরগতি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এবং রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি বলেন, আপনারা আমাকে ভাই মনে করবেন। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থাকতে চাই।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার অত্যন্ত জরুরি। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজন শিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিল, ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরানসহ বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram