ঢাকা
logo
প্রকাশিত : January 25, 2026

আত্রাই পুলিশের অভিযানে মান্দা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার শুকটিগাছা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ জুতপাড়া গ্রামের মো. আব্দুল কালামের ছেলে লিটন (২৩) ও একই উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে তন্ময় (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে মান্দা উপজেলার চকশৈল্যা বাজার এলাকা থেকে একটি লাল-কালো রঙের ‘বাজাজ ডিসকভার ১২৫ সিসি’ মোটরসাইকেল চুরি হয়। চুরির পর অভিযুক্তরা মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে আত্রাই উপজেলার শুকটিগাছা বাজারে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ওই দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে।

​বর্তমানে আসামিরা এবং উদ্ধারকৃত মোটরসাইকেলটি আত্রাই থানা হেফাজতে রয়েছে। এই চুরির ঘটনায় মান্দা থানায় ইতোমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও কাগজপত্র যাচাই শেষে আদালতের নির্দেশানুযায়ী প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হবে।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, অপরাধ দমনে পুলিশ সবসময় সজাগ রয়েছে। আমরা খবর পাওয়া মাত্রই দ্রুত অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram