ঢাকা
logo
প্রকাশিত : January 23, 2026

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাতবোমা ও বিপুল মাদকসহ আটক ৩৫

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্সের যৌথ অভিযানে হাতবোমা ও বিপুল পরিমাণ মাদকসহ ৩৫ জনকে আটক করেছে।

আজ শুক্রবার ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকার বিখ্যাত মাদক স্পট হাজীর মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব টাস্কফোর্সের সদস্যরা।

জানা যায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে টঙ্গীর হাজীর মাজার বস্তিতে অভিযান চালায়। এ সময় ৩৫ জনকে আটক করে, পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি হাতবোমা, ৩৪৭ পিস ইয়াবা, প্রায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খান জানান, শুক্রবার ভোররাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের সদস্যরা হাজীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদকসহ আটকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram