ঢাকা
logo
প্রকাশিত : January 23, 2026

আশাশুনিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে অসহায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ইকবল কাদরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান। অন্যদের মধ্যে আজীবন সদস্য এম এ হাদিস, সদস্য এ বি এম আলমগীর পিন্টু, সদস্য ডাঃ রোকনুজ্জামান, সদস্য হাফেজ মাওঃ আব্দুল্লাহ, বিভাগীয় প্রধান তহবিল সংগ্রাহক সাজেদুল ইসলাম, সাংবাদিক এসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০ জন অসহায় ব্যক্তিকে কম্বল প্রদান করা হয়। পরে তারা কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় কম্বল বিতরণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram