ঢাকা
logo
প্রকাশিত : January 23, 2026

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে শরিয়াহ আইন প্রয়োজন: ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, তাঁর দল শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, “আল্লাহর আইন ছাড়া মানুষের অধিকার, ন্যায়-ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।”

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে তিতাস উপজেলার বাতাকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আশরাফুল আলম বলেন, দেশে বিভিন্ন স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। ইসলামী আইন বাস্তবায়ন হলে দুর্নীতি বন্ধ হবে এবং জনগণের কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও অভিযোগ করেন, কুমিল্লা-২ আসনে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হুমকি-ধমকি ও হামলার পরিস্থিতি তৈরি করছে। এ বিষয়ে প্রশাসন এবং গণমাধ্যমের ভূমিকা কামনা করে তিনি বলেন, “সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম, তিতাস উপজেলা শাখার সভাপতি ডা. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম (মেম্বার), হোমনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম সরকার, বাংলাদেশ মুজাহিদ কমিটি তিতাস উপজেলা শাখার সদর মো. বাবুল মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি হাসান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ হোমনা-তিতাস উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram