

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল জব্বার (৬০) নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মহাদেবপুর টু নজিপুর আঞ্চলিক মহাসড়কের কাঁটাবাড়ি মোড় এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মটরসাইকেল আরোহী নিহত আব্দুল জব্বার মহাদেবপুর উপজেলার চক পৈতা গ্রামের মৃত শফি উদ্দীন মন্ডলের বড় ছেলে। শুক্রবার কৃষিকাজ দেখাশোনার পর দুপুর ১২ টায় গ্রামের বাড়ি চক-পৈতা থেকে নজিপুর শহরের বাড়িতে যাওয়ার সময় মহাদেবপুর টু নজিপুর আঞ্চলিক মহাসড়কের কাঁটাবাড়ি মোড়ে উঠলে মহাদেবপুর থেকে নজিপুরগামী দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মহাদবেপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

