

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালীতে যৌথ অভিযানে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে।
২২ই জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মহেশখালীর জেলেপাড়া সংলগ্ন এলাকায় কম্বিং অপারেশন পরিচালনা করে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত অবৈধ জাল গুলো সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহাদুল ইসলামের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

