ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৬

ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট দিন

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াতে ইসলামীর জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক, দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহবান জানান তিনি।

শুক্রবার সকাল ১০ টায় নব্বইরশী বাসস্ট্যান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলামকে সংবর্ধনা উপলক্ষে গণজমায়েত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জের সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াত নেতা অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য মো. বেল্লাল হোসেন অপু, জামায়াত নেতা হাফেজ সুলতান আহম্মেদ, পৌর আমির রফিকুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ, জামায়াত ইসলামীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, জামায়াত নেতা নাসির উদ্দিন, মহিবুল্লাহ রফিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভা শেষে দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি বিশাল মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডে পৃথক অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলামকে ও সম্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, জামায়াত ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় করলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে আধুনিক শহরে রুপান্তিত করা হবে। সুপেয় পানির ব্যবস্থা টেকশই ভেরিবাঁধম লুট-পাট ঘের দখল চাঁদাবাজির রাজনীতি এদেশের মানুষ আর দেখতে চায়না। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে ১০ দলীয় ঐক্যজোটের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram