ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৬
logo
প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৬

ফকিরহাটে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত যুবকের

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবক। বৃহস্পতিবার রাতে খুলনা-মোংলা মহাসড়কের বড় খাজুরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​এ বিষয়ে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram