

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: শান্তিগঞ্জে স্বাস্থ্য এবং পুষ্টি খাতে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় ও পিছিয়ে পড়া জনগোষ্টির স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নের উদ্দশ্যে, এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত, মিউচুয়াল লার্নিং ফর ইমপ্রুভিং হেলথ এন্ড নিউট্রিশন সিনারিও প্রকল্পের স্থানীয় প্রশাসনের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কোঅপারেশন (নোরেক) অর্থায়নে, স্থানীয় প্রশাসনের সাথে অ্যাডভোকেসি সভায় জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনের সভাপতিত্বে ইরা সুনামগঞ্জের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম’র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, নেপাল থেকে আগত মেডিকেল অফিসার ডা. সুনিমা কর্মাচরিয়া ও নেপাল থেকে আগত পাবলিক হেলথ অফিসার শিতাল সাকিয়া, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অতি রঞ্জন সরকার।
সভায় আরও বক্তব্য দেন ইউপি সদস্য সবুজ মিয়া, আশিক মিয়া, আনোয়ার হোসেন, মছকু মিয়া, হাবিবুর রহমান, দিলোয়র হোসেন, আমিনা বেগম, তৈয়বুন নেছাসহ প্রমুখ।

