ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৬

সিরাজগঞ্জ-১ আসন : এক মঞ্চে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের ছয় প্রার্থী এক মঞ্চে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধিগুলো মেনে চলার আহবান জানান।

অনুষ্ঠানে আচরণবিধির নানাদিক তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞা।

অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার পাঠ করেন বিএনপির প্রার্থী সেলিম রেজা, জামায়াতের প্রার্থী শাহিনুর আলম, জাতীয় পার্টির প্রার্থী জহুরুল ইসলাম, গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন, নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর। এসময় প্রার্থীগণ নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদান করেন। অনুষ্ঠানে প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram