ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৬

টেকসই বেড়িবাঁধ, রাস্তাঘাট নির্মাণ ও বিচ্ছিন্ন চরে ভূমিহীনদের মাঝে স্থায়ীভাবে জমি বন্দোবস্ত দেয়া হবে: নয়ন

মনপুরা (ভোলা) প্রতি‌নি‌ধি: কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তাঘাট পাকাকরণ ও চরে বসবাসকারী ভূমিহীনদের মাঝে স্থায়ীভাবে জমি বন্দোবস্ত দেয়া হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলী চরে মনির বাজারে নির্বাচনী প্রচারণা ও গণ সমাবেশে এসে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের সকল চাহিদা পূরণ করা হবে। এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদেরকে সার বিজ প্রদান ও ন্যায্য শস্য পণ্য বিক্রির সুবিধা করে দেয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং পাহাড় থেকে সমতল, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, সকল ধর্মের মানুষ সমানভাবে নিরাপদে থাকবে।

গণসমাবেশ শেষে তিনি কলাতলী চরের মনিবাজারে গণসংযোগ করেন এবং দরিদ্রদের চিকিৎসার্থে সিপিপি আয়োজিত চক্ষু শিবির পরিদর্শন করেন। পরে কলাতলী চর থেকে ফিরে তিনি উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজার, হাজীর হাট ইউনিয়নের চৌধুরী বাজার, বাঁধের হাট, ফকির হাট, ভূইয়ার হাট, সোনার চর বাউল বাড়ী, হাজীর হাটসহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের রাজিব চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহ সভাপতি ডাঃ মোঃ কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক কোষাধ্যক্ষ নিজাম হাজী, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম মেম্বার, উপজেলা যুবদল আহবায়ক সামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব হোসেন হাওলাদারসহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram