ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৬

কালীগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, মোক্তারপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দৃ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন দলের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারবেন। তাদেরকে কেউ বাধা প্রদান করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থায় রয়েছে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কাম্য।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram