ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৬

বাবা-মায়ের কবর জিয়ারত করে বিএনপির প্রার্থী ড. মোশাররফের প্রচারণা শুরু

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নিজ গ্রামের বাড়ি গয়েশপুরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনের মাঠে রয়েছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি কুমিল্লা-১ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চান।

এরপর তিনি মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডঃ খন্দকার মারুফ হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রচারণাকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে পুরো আসনে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা চালানো হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram