ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২১
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৬

তিতাসে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন গ্রেপ্তার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

বুধবার সন্ধ্যায় তিতাস থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল হামিদের বাড়ি থেকে আলাউদ্দিন (২৬) নামে এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন মোহনপুর গ্রামের আরশাদ মিয়ার ছেলে।

অভিযানকালে আব্দুল হামিদের ঘর তল্লাশি করে পুলিশ ৯টি ছোট-বড় রামদা, লোহার তৈরি একটি বড় ছোড়া, দরজা ভাঙার ৬টি সাবল, আরও ২টি বড় সাবল, ১টি কুড়াল, ১টি হ্যামার এবং ২টি হকি স্টিক উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদের ছেলে ওবায়দুল হক ও রেজাউল—এই দুই সহোদর আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। বুধবার বিকেলে ওবায়দুল, তার ভাই রেজাউল এবং আলাউদ্দিনসহ আরও পাঁচ-ছয়জন মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, আব্দুল হামিদের তিন ছেলে দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত। ৫ আগস্টের পর তারা এলাকায় এসে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে, যার ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল বাসারের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের এক সদস্যকে আটক করতে সক্ষম হয়। অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ওবায়দুল হক ও রেজাউলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে ওসি আরিফ হোসাইন বলেন, “নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তিতাসের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেবে। এই সময়ে তিতাসে কোনো ডাকাত, অস্ত্রধারী কিংবা সন্ত্রাসীর স্থান হবে না। জনগণ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram