ঢাকা
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৬

যশোরের চৌগাছায় পিতার কোদালের আঘাতে ছেলে নিহত

যশোর প্রতিনিধি: পিতার কোদালের আঘাতে আহত যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম তরিকুল ইসলাম (৩৫)। তিনি চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা এবং রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি নিজ বাড়ির সামনে মুদি দোকানে অবস্থানকালে তরিকুল ইসলাম হঠাৎ ঘুমিয়ে পড়েন। এ সময় দোকানে থাকা ক্রেতারা অন্যত্র চলে যেতে থাকলে বিষয়টি দেখে ক্ষিপ্ত হন তার পিতা রবিউল ইসলাম। রাগের বশবর্তী হয়ে তিনি কোদালের আছাড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় ছেলের মাথায় আঘাত করেন। এতে তরিকুল ইসলাম গুরুতর আহত হন।

পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের চাচা আসাদুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দিয়েছেন বলে জানিয়েছেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram