ঢাকা
logo
প্রকাশিত : January 21, 2026

গাজীপুরের কালীগঞ্জে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ ও রেজিষ্টার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে তিনটি ফার্মেসির মালিককে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০ ধারায় ৩৯ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত যুবরাজ মেডিকেল কর্নারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ ও রেজিষ্টার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে ফার্মেসি মালিক তানজির হোসেন আকাশকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। পরে ইমার্জেন্সি মেডিকেল কর্নারের মালিক মোজাফফর এবং মেডিমার্ট মডেল ফার্মেসির মালিক দুলাল চন্দ্র সরকারকে রেজিষ্টার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে উভয়কে ২ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়।

এসময় প্রসিকিউটর হিসেবে গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন, বেঞ্চ সহকারী মাহবুবুল আলম ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram