

নাসির উদ্দীন বুলবুল: প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সম্প্রতি মহাখালী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রতদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করে করেছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) প্রশিকার উপ-পরিচালক মো: আফজাল হোসেন গাজীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রশিকার প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) শক্তিপদ চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিকার ক্ষতিগ্রস্থ সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল ফারুক পরিচালক ও হেড অব অপারেশন ক্ষদ্র ও মাঝারি উদ্যোগ উন্নয়ন (SMED) কর্মসূচি প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম রেণু উপ-পরিচালক, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রমুখ।
উল্লেখ্য, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৭৬ইং সাল থেকে বাংলাদেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সামর্থ অনুযায়ী সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে।

