ঢাকা
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৯
logo
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬

নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালী ছয়টি আসনের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ছয়টি আসনে বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ৪৭ জন। এর আগে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ৬২ জন প্রার্থী তাদের আবেদন জমা দেন। ১৫ জনের আবেদন বাতিল হয়েছে, এর মধ্যে আপিল আপত্তি করলে ৫ জন মনোনয়ন বৈধতা ফিরে পায়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। দাখিলের শেষ দিনে ছয়টি সংসদীয় আসনে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে এবং প্রত্যাহারের শেষ দিনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন, নোয়াখালী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সাইয়েদ আহমেদ, নোয়াখালী-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফাজ্জ্বল হোসেন, নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদদীন মওদুদ ও একই আসনে খেলফত মজলিসের প্রার্থী আলী আহমদ, নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ মোহাম্মদ মাহফুজুল হক।

অপরদিকে, জেলাজুড়ে আলোচনায় থাকা নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজীব ও আরেক বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram