ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০২
logo
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ড্রাম ট্রাককে অর্থদণ্ড

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বোঝাই বালু পরিবহনের দায়ে চারটি ড্রাম ট্রাকের চালকদের ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড প্রদান করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার মুছাপুর থেকে আসা বালুবাহী ট্রাক ড্রাইভারদের আটক করে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

এসময় অবৈধভাবে অতিরিক্ত বালু বহন করে ড্রাম ট্রাক চলাচলের ফলে প্রায় ১০–১৫ কিলোমিটার সড়ক ভেঙে জরাজীর্ণ হওয়ার একাধিক অভিযোগে রাজন, সাজ্জাদ হোসেন, নকিব ও রহমানকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরবর্তী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়াই নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলন ও ব্যবসা চালিয়ে আসছেন। এর ফলে একদিকে নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, অবৈধভাবে বালু বহনের কারণে যেমন রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। তাই অনুমোদনহীন বালু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ট্রাকচালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram