ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬

টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে জামায়াতসহ ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষে দিনে মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে টাঙ্গাইলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান, টাঙ্গাইল-৩ আসনে জামায়াতের প্রার্থী হোসনী মোবারক, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী কবীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, শরীফুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আবু তাহের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম রেজাউল করিম আলরাজী এবং টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের প্রার্থী শহীদুল ইসলাম।

এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ৫৬ প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram