ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৬
logo
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, একক প্রার্থী গোলাম কিবরিয়া

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টির দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন নিজ নিজ পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তারা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, দলীয় সিদ্ধান্তের আলোকে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। নির্বাচনে টিপুর পক্ষে মাঠে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এই দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির একক মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত হলেন আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু।

এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বরিশাল-৩ আসনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারা হলেন, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আমার বাংলাদেশ (এবি পার্টি) ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী আজমুল হাসান জিহাদ।

প্রার্থীরা প্রত্যেকে সুষ্ঠু ও সহিংসতামুক্ত পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. খাইরুল সুমন বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ বদ্ধপরিকর। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram