ঢাকা
logo
প্রকাশিত : January 20, 2026

গোপালগঞ্জে ইমাম সম্মেলনে গণভোটে অংশ নেয়ার আহবান জানালেন জেলা প্রশাসক

গোপালগঞ্জ প্রতিনিধি: গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন যৌথভাবে এই ইমাম সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

এছাড়া ইমাম সম্মেলনে ডিডিএলজি মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম বক্তব্য রাখেন। ইমাম সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।

জেলার বিভিন্ন মসজিদের ৫ শতাধিক ইমাম এই সম্মেলনে যোগ দেন। তাদের উদ্দেশ্যে বক্তরা বলেন, ইমামরা তাদের বয়ানে জনগণকে উদ্বুদ্ধ করাসহ রাষ্ট্র গঠনে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। উপস্থিত ইমামরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটাররা যাতে গণভোটে অংশ নিতে কেন্দ্রে গিয়ে তাদের মতামত দেন, সে জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহবান জানান।

সম্মেলনে গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশ ও সংবিধানে কি কি পরিবর্তন আসবে সে বিষয়গুলো তুলে ধরে গণভোট নিয়ে মসজিদে সাধারণ মুসল্লীদের হ্যাঁ ভোটের পক্ষে বয়ান করার জন্যে ইমামদের প্রতি আহবান জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram