

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দরগাহ হাট মাঠে ‘হ্যাঁ’ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ২০২৬ সালের গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই গণভোট শুধু একটি ভোট নয়, এটি পরিবর্তনের সুযোগ দেশের চাবি এখন জনগণের হাতে।
‘হ্যাঁ’ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জনগণ ভোটকেন্দ্রে গিয়ে নির্দ্বিধায় তাদের ভোটাধিকার প্রয়োগের করবে। এতে কোন বাঁধা থাকবে না। সকল জায়গা থেকে এ বিষয়ে আমরা সহযোগিতা করব।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম) সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
