ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2026

তাহিরপুরে একাধিক মামলার পলাতক আসামি জমসেদ আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে একাধিক জিআর মামলার পলাতক আসামি জমসেশ মিয়া (৩৮) কে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আটক জমসেদ উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মোঃ আব্দুন নূর এর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর নির্দেশনায় তাহিরপুর থানার এসআই দীপক দাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জমসেদকে আটক করে।

এর সত্যতা নিশ্চিত করেছেন এসআই দীপক দাশ। তিনি জানান, আটক জমসেদকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান, আটক জমসেদকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram