ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2026

রংপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, পলাতক পিকআপ ভ্যানচালক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরে পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

জানা গেছে, সোমবার সকালে গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-লালমনিরহাট সড়কের কালীগঞ্জ উপজেলার সিরাজুল মার্কেট এলাকায় একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে লালমনিরহাট ডিবি পুলিশ। পিকআপটি দ্রুত গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। এ সময় চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন।

পরে চালকবিহীন পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৮৮৫ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ও লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, মাদক পাচারকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram