ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৩
logo
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬

আত্রাইয়ে ১৭ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ারসহ নানা সহায়ক উপকরণ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ও চলাচলের সুবিধার্থে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারাও দক্ষ সম্পদে পরিণত হতে পারে। আজ যেসব সহায়ক উপকরণ বিতরণ করা হলো, তা তাদের দৈনন্দিন চলাফেরা ও স্বনির্ভর হতে সহায়তা করবে। আমরা চাই প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি সম্মানের সাথে সমাজে মাথা উঁচু করে চলুক।

​উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান জানান, চলতি পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। এর মধ্যে ১৭ জনকে হুইলচেয়ার, ৬ জনকে হিয়ারিং এইড (শ্রবণ যন্ত্র), ৩ জনকে এলবো ক্রাচ, ৩ জনকে ট্রাইসাইকেল, ২ জনকে অক্সিলারি ক্রাচ এবং ২ জনকে ওয়াকার প্রদান করা হয়েছে।

​সহায়ক উপকরণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন প্রমুখ। ​উপকরণ হাতে পেয়ে অনেক প্রতিবন্ধী ও তাদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram