ঢাকা
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০২
logo
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬

যোগ্যতার ভিত্তিতেই কর্মসংস্থান ও উন্নত বাংলাদেশ গড়া হবে: পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, আমাদের সমাজে দীর্ঘদিন ধরে নানা ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে। একটা সময় ছিল বিএনপি করে বলে অনেকের সন্তানের সরকারি চাকরি হয়নি। এখন সময় এসেছে সেই রাজনীতির পরিবর্তন করার। যোগ্যতা যার আছে, সেই চাকরি পাবে—সে বিএনপি করুক বা অন্য কোনো দল করুক। যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত হলে দেশ উন্নত হবে, আমরা উন্নত হবো এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ পাবে। যোগ্যতার ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল আরও বলেন, একটি সুস্থ সমাজ ও সুস্থ দেশ গড়তে হলে অতীতের সকল অন্যায় ও বিভেদ ভুলে যেতে হবে। সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়ে গেছেন আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শকে ধারণ করেই আমাদের একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।

বক্তব্যের শেষে তিনি বলেন, আজকের এই দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানকে নতুন করে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. নেকবর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রশীদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, মুস্তাফিজুর রহমান শফিক ও মোশারফ হোসেনসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের জন্য তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram