ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2026

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১০টি এয়ারগান ও ১টি মোটরসাইকেল উদ্ধার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১০টি নতুন এয়ারগান ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাত অনুমান ৪টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের করিচের ব্রিজের উত্তর পাশে চেকপোস্ট পরিচালনা করে যানবাহন তল্লাশী করা হয়। তল্লাশীকালে রেজিস্ট্রেশনবিহীন ১টি মোটরসাইকেলে আসা ২জন ব্যক্তিকে চেকপোস্টের সামনে পুলিশ থামানোর সংকেত দেয়। এ সময় দ্রুত মোটরসাইকেল রেখে ২জন আরোহী ১টি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পুলিশ। বস্তা হতে ভারতীয় ক্যামো রঙের ৪টি ও কালো রঙের ৬টি নতুন এয়ারগান উদ্ধার করে। আরোহীদের ব্যবহৃত পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ১০টি এয়ারগান উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মোটরসাইকেল যোগে এয়ারগান বহনকারী দুই আরোহীর পরিচয় সনাক্তসহ তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram