

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাঁগুযাড়দিয়াড় ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ফাঁগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. নেকবর হোসেন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু, থানা বিএনপির সাবেক যুগ্ম সা: সম্পাদক রশীদ চৌধুরী, মুক্তার হোসেন আহ্বায়ক বাগাতিপাড়া পৌর যুবদল, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শফিক, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, বাগাতিপাড়া উপজেলা শ্রমীক দলের সভাপতি মো: ওয়াহিদুর জামান নাদিম, বাগাতিপাড়া থানা ছাত্রদলের সদস্য সচিব শাহারিয়ার মাহমুদ স্বাধীন, বাগাতিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব আলী পান্না, বাগাতিপাড়া কৃষকদলের আহ্বায়ক রেজাউল করিম, ফাঁগুযাড়দিয়াড় ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় ফাঁগুয়াড়দিয়াড় ইউনিয়নের মাধববাড়িয়া, ভাটোপাড়া, কলাবাড়িয়া, সাইলকোনা, ভুইয়াপাড়া, সাতশৈল, স্বরুপপুর, কামারপাড়া, হাটদৌলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের জন্য তার অবদান এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।

