ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৬

জামালপুরে রেলপথ অবরোধ করে ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা।

রোববার বেলা ১২ টার দিকে শহরের ফিসারি মোড় এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথ অবরোধ করা হয়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে ঘন্টাখানেক আটকা পড়ে। দুর্ভোগে পড়ে এই রেলপথে চলাচলকারীরা।

রেলপথ অবরোধের সময় জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন জানান, কয়েকদিন আগে গঠন করা হলেও গত বছরের ২৪ ডিসেম্বর জামালপুর শহর শাখাসহ ছাত্রদলের দুইটি কমিটি প্রকাশ করা হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা পদ পেলেও পদবঞ্চিত রাখা হয়েছে ছাত্রদলের অনেক নেতাকর্মীদের। এছাড়াও গত ১৭ বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে রাখা হয়নি এই কমিটিতে।

পদবঞ্চিত জামালপুর শহর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তন্ময় বলেন, ‘অতি দ্রুত এই কমিটি বাতিল করতে হবে। অন্যথায় আন্দোলন আরো কঠোর হবে।’

পরে বেলা ১টার দিকে পুলিশ প্রশাসনের আশ্বাসে রেলপথ অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

এসব বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল পাঠান বলেন, ‘যারা আন্দোলন করছে তারা ছাত্রদলের কেউ না। যারা নির্বাচনের আগে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।’

তবে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক মোবাইল ফোনে বলেন, ‘যারা আন্দোলন করছে তারা সবাই ছাত্রদলের। বিগত সময়ের আন্দোলনকারী, ত্যাগী ও রাজপথের সাহসী সৈনিক। এদের বাদ দিয়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে। তাই তারা আন্দোলন করছে। আর এই আন্দোলনের বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছে কেন্দ্র। ’

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে একটি পক্ষ রেলপথ অবরোধ করে। খবর পাবার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। পরে ছাত্রদল নেতাদের সাথে কথা বললে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। ১ টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram