ঢাকা
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৬

বাগাতিপাড়ায় যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মানসিকভাবে অসুস্থ সাগর নামে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। কয়েক দিন ধরে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হয়েছে পরিবার।

নিখোঁজ যুবকের মা মোছাঃ পপি বেগম বাগাতিপাড়া থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে জানান, গত সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মিশ্রীপাড়া এলাকা থেকে তার ছেলে নিখোঁজ হয়। ওই সময় তিনি নিজ বাড়ি থেকে দয়ারামপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে বের হয়েছিলেন।

জিডি সূত্রে আরো জানা যায়, নিখোঁজ যুবক মানসিকভাবে অসুস্থ। তার বয়স অনুমান ১৭ বছর, শারীরিক গঠন খাটো। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ ইঞ্চি এবং গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের জ্যাকেট ও প্যান্ট এবং পায়ে স্যান্ডেল।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনের বাড়ি, পরিচিত এলাকা, বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। নিখোঁজ যুবক সম্পর্কে কোনো তথ্য জানা গেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram