ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৬

মুরাদনগরে সেফটি ট্যাংক থেকে হাত-মুখ বাঁধা শিশুর লাশ উদ্ধার, একজন আটক

মোহাম্মদ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকায় একটি সেফটি ট্যাংক থেকে মুখে স্কচটেপ ও হাতে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় নিহা মনি (৬) নামের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় এলাকাবাসী ট্যাংকি থেকে এই শিশুর লাশ উদ্ধার করে। এবং ঘাতক রাসেলকে আটকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

নিহত শিশু নিহা-মনি মোচাগড়া গ্রামের সৌদি আরব প্রবাসী শরীফ মিয়ার মেয়ে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। ঘাতক রাসেল (২০) একই গ্রামের রবিউল মিয়ার ছেলে।

নিহত নিহা-মনি'র দাদী পারুল বেগম বলেন, আমার নাতনীসহ আশেপাশে কয়েজন মেয়ে মিলে খেলাধুলা করছিলো। সেসময় তাদের আশেপাশে এই রাসেল ঘোরাঘুরি করে। কতক্ষণ পর থেকে আমার নাতনী নিহা মনিকে খুঁজে পাচ্ছি না। সাথের বাচ্চারা জানায় আমার নাতনীকে রাসেল ডেকে নিয়ে গেছে। সাড়ে ১২টার সময় ট্যাংকির ভিতর থেকে লোকজন আমার নাতনীর লাশ তুলে আনে। তার মুখে টেপ মারা, টেপ দিয়া হাত বান্ধা।

স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, এই রাসেল মাদকাসক্ত, সে বিভিন্ন সময় বাচ্চা মেয়ের উত্যক্ত করতো। আজকে এই অঘটন ঘটাইছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ঘাতককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram