ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩১
logo
প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৬

মুরাদনগরে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া হুজি রাইফেলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

মোহাম্মদ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১ এর সিপিসি-২ ইউনিটের একটি বিশেষ দল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল এবং একটি দেশীয় রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধী চক্র আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

এদিকে, দীর্ঘদিন পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে আশাবাদ সৃষ্টি হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram