ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:০১
logo
প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৬

জোবায়দুর রহমান হীরার মনোনয়ন বৈধ ঘোষণা, নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীর প্রত্যাবর্তন

নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জোবায়দুর রহমান হীরার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গত ০২ জানুয়ারি ২০২৬ ইং মনোনয়নপত্র বাছাইয়ের দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়ন বাতিল করেন। পরে তিনি বিষয়টি চ্যালেঞ্জ করে ০৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে নির্বাচন কমিশনের কাছে আপিল দায়ের করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেন।

এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে জোবায়দুর রহমান হীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসেন। তাঁর মনোনয়ন বৈধ ঘোষণার খবরে নীলফামারী-৪ আসনের সৈয়দপুর ও কিশোরগঞ্জ এলাকায় সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জোবায়দুর রহমান হীরা বলেন, “ন্যায়বিচারের বিজয়ের মাধ্যমে আমি আবার জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ পেলাম। ইনশাআল্লাহ নীলফামারী-৪ আসনের মানুষের অধিকার ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাব।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram