ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৩
logo
প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৬

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের বয়স আনুমানিক ১২ বছর। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকায় পূর্বাঞ্চল রেলওয়ের ডাউনলেন (চট্টগ্রামমুখী) রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয়রা রেললাইনের ওপর কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত কিশোরের পরনে ছিল কালো রঙের জিন্স প্যান্ট, কালো রঙের গোল গলা গেঞ্জি এবং কালো রঙের একটি জ্যাকেট। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে রেললাইনে কাটা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের বয়স কম হওয়ায় তার জাতীয় পরিচয়পত্র নেই। সে কারণে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও এখন পর্যন্ত পরিবারের সন্ধান পাওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘লাশের সুরতহাল রিপোর্টে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram