ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৬

আত্রাইয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাথমিক শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষা অফিসের সমন্বয় সভা উপলক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণভোট বিষয়ক অবহিতকরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আপনারা নির্বাচনের কারিগর হিসেবে কাজ করেন। তাই ভোটারদের সচেতন করা এবং ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আপনাদের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। কোনো প্রকার ভয়-ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।

এসময়​ বক্তব্য রাখেন, ​মো. নূরে আলম সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, মো. রবিউল হাসান ও ​তারিক ইকবাল প্রমুখ। ​উক্ত সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনে ভোটগ্রহণের নিয়মাবলী, কেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের উৎসাহিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram