ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৬

কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পেশাজীবী ও সর্বসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।

এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খায়রুল হাসান, জনতার দল মনোনীত কলম প্রতীকের প্রার্থী আজম খান ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, গ্রাম পুলিশসহ সর্বসাধারণ।

সভায় বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। পুলিশ প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করবে। জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সকলে নিরাপত্তা পালনে পুলিশ বাহিনীকে সহযোগীতা করবেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিরপেক্ষ এবং সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। প্রার্থীগণ নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি না করে জনগণের মন জয় করে ভোট আদায়ের চেষ্টা করুন। সুন্দর নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের সহযোগীতা কামনা করছি।

মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট সম্পর্কে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত প্রার্থী, গণমাধ্যমকর্মী, সুধী সমাজের নেতৃবৃন্দ, পেশাজীবীসহ সর্বসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতন করার জন্য তিনটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram