ঢাকা
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৪
logo
প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৬

বড়লেখায় গণভোট উদ্বুদ্ধকরণ সভা : ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও গালিব চৌধুরী।

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইউএনও গালিব চৌধুরী বলেন, রাষ্ট্রের ও জনগণের কল্যাণ, বিরোধী দলের মতামতের মূল্যায়ন, ইচ্ছমতো সংবিধান সংশোধন প্রতিরোধ, প্রয়োজনীয় সংস্কার ও সার্বিক পরিবর্তন আনতে হলে ‘হ্যাঁ’-কে আমাদের সমর্থন করতে হবে। দেশটাতো শুধু সরকার দলের একার নয়, বিরোধী দলেরও যৌক্তিক কথার গুরুত্ব দিতে হবে। দেশের মঙ্গলের জন্য সরকারি দল ও বিরোধী দল উভয়কে এক টেবিলে বসে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে। তখনই দেশে মঙ্গল আসতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ কথা হচ্ছে আসন্ন গণভোটে দেশবাসি সঠিক সিদ্ধান্ত নিলে দেশ এগুবে, নতুবা অনেক দূর পিছিয়ে পড়বে।

প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্ন্নুর সভাপতিত্বে সহকারি শিক্ষক সুমন চক্রবর্তী ও মো. এবাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কয়েছে আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুলের শিক্ষার্থী অভিভাবক আব্দুল মালিক, কবি জয়নাল আবেদীন, তাজুল ইসলাম, দুলাল আহমদ, সহকারি শিক্ষক আনন্দ মোহন রায় প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram