ঢাকা
logo
প্রকাশিত : January 15, 2026

নলছিটিতে ওসমান হাদীর প্রথম শিক্ষাঙ্গনে হত্যার বিচার চেয়ে আলোচনা সভা ও দোয়া

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘঠিত ছাত্র-জনতার অভ্যুত্থানের সমন্বয়ক শহীদ ওসমান হাদীর হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় নিজ জন্মভূমির শিক্ষা জীবনে প্রথম শুরু করা নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে হাদির শৈশব জীবনসহ তার সকল কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বাহাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না এবং প্রাক্তন ছাত্র মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা।

বক্তব্যে মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি বলেন, দেশের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হওয়া ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারে কেন এত দীর্ঘসূত্রতা ও নাটকীয়তা এ প্রশ্ন আজ সবার। তিনি অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

বক্তারা আরও বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকাতে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন শহীদ ওসমান হাদী মৃত্যুবরণ করলেও উল্লেখযোগ্য বিচার আমরা এখনো দেখতে পাচ্ছি না, দ্রুত হত্যার বিচার করতে হবে। তাই দ্রুত বিচার নিশ্চিত করে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবু সালেহ। আলোচনা সভা শেষে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram