ঢাকা
logo
প্রকাশিত : January 13, 2026

হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় কসমেটিকস, শাড়ীসহ যানবাহন জব্দ

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিযান পরিচালনা করে বালুভর্তি ট্রাকসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, শাড়ী জব্দ করেছে। যার মোট সিজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, সোমবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুরের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় মহাসড়কে কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।

পরবর্তীতে বালুভর্তি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশী করে বালুভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস ও শাড়ী পাওয়া যায়। এ সময় ভারতীয় অবৈধ পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram