ঢাকা
logo
প্রকাশিত : January 13, 2026

ঢাকা-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত মনোনীত কর্নেল হক

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতে করা রিটের রায়ের মাধ্যমে তার প্রার্থিতা পুনর্বহাল হয়। এ খবরে ঢাকা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর আগে বিভিন্ন জটিলতার কারণে ঢাকা জেলা রিটার্নিং অফিসার কর্নেল হকের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছিলেন। তবে আদালতের সর্বশেষ সিদ্ধান্তে সেই অনিশ্চয়তার অবসান ঘটে।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্নেল (অব.) আব্দুল হক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি ঢাকা-২ আসনের ভোটারদের অধিকার ও কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

এদিকে ঢাকা-২ আসনের জামায়াত নেতারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশাবাদ ব্যক্ত করেন, কর্নেল হকের নেতৃত্বে জামায়াতে ইসলামী ঢাকা-২ আসনে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram