ঢাকা
logo
প্রকাশিত : January 13, 2026

গোপালগঞ্জে শখ করে ইজিবাইক চালাতে গিয়ে প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শখ করে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে গিয়ে সৌদি প্রবাসী কাশেম মোল্লা (৩২) নিহত হয়েছেন। তিনি কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।

মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেলে চালক কাশেম মোল্লা ওই ইজিবাইকের নীচে চাপা পড়ে। কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কাশেম মোল্লার ভাই ইজিবাইকটির মালিক হোসেন আলী মোল্লা জানান, কিছুদিন আগে তার ভাই কাশেম সৌদি আরব থেকে বাড়িতে আসে। শখের বসে মঙ্গলবার ওই ইজিবাইক নিয়ে চালাতে যায়। কিন্তু, ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram