ঢাকা
logo
প্রকাশিত : January 13, 2026

সোনাগাজীতে কৃষি জমির টপসয়েল বিক্রির দায়ে দুই যুবকের কারাদণ্ড

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে কৃষি জমির টপসয়েল বিক্রির দায়ে আবু বক্কর ছিদ্দিক (৩৮) ও আবদুর রহমান সুমন (৩০) নামে দুই যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছিদ্দিকের এক মাস এবং সুমনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ছিদ্দিক চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামের রুহুল আমিনের ছেলে এবং সুমন একই গ্রামের আবদুর রশিদের ছেলে।

সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় দুইটি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ছিদ্দিক ও সুমন পরস্পর যোগসাজশে পশ্চিম চরদরবেশ গ্রামে দুইটি এস্কেভেটর দিয়ে ফসলি জমির উপরিভাগের অংশ খনন করে ইটভাটায় বিক্রি করছেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইউসুফ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram