ঢাকা
logo
প্রকাশিত : January 13, 2026

ভ্যানচালক হত্যার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) কে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে সড়কের দুই প্রান্তে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দক্ষিণ ও উত্তরাঞ্চলগামী শতাধিক দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

নিহত মঞ্জু বেপারী গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

গৌরনদী থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে এবং শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram