ঢাকা
logo
প্রকাশিত : January 13, 2026

ঘোড়াঘাট প্রেসক্লাবের কমিটি গঠন: আহ্বায়ক ফরিদুল, সদস্য সচিব কবির

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের পূর্বে গঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে উত্তীর্ণ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো. ফরিদুল ইসলাম আহ্বায়ক এবং দি বাংলাদেশ টুডে ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. সুলতান কবির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঘোড়াঘাট প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন ও ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক আজকের প্রতিভা ও ভোরের ডাক প্রতিনিধি একরামুল হক, দৈনিক প্রত্যাশা প্রতিদিন প্রতিনিধি আজিজার রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আরিফুল ইসলাম জিমন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, দৈনিক ইত্তেফাক ও করতোয়া প্রতিনিধি সোহানুজ্জামান সোহান, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি রাফছানজানী শুভ এবং দৈনিক সকালের সময় প্রতিনিধি মাহফুজুর রহমান সরকার।

সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সদস্যপদ নবায়ন, ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram