ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

নোয়াখালীর সেনবাগে প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আশিংক) আসনে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনীত প্রার্থী এনসিপির সুলতান জাকারিয়াকে প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামীর নিজস্ব প্রার্থী মনোনয়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সাধারণ ভোটাররা।

সোমবার দুপুরে সেনবাগ উপজেলার সেনবাগ রাস্তার মাথায় নোয়াখালী-২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, জামায়াতে ইসলামী জোট থেকে ঘোষিত এনসিপির প্রার্থী সুলতান জাকারিয়ার সঙ্গে এলাকার সাধারণ মানুষের কোনো পরিচয় বা সম্পৃক্ততা নেই। তাকে কেউ চিনেন না বা তিনি কোন জনসংযোগও করেন নি। ফলে তাকে তারা প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নন।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, জনসমর্থনহীন প্রার্থী চাপিয়ে দিলে আমরা ভোটকেন্দ্রে যাব না। নোয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সাইয়েদ আহম্মদ দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছেন। তাকেই আমরা দাড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী হিসেবে দেখতে চাই। তারা আরও বলেন, যদি জামায়াতের জোট থেকে মাওলানা সাইয়েদ আহম্মদকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে সাধারণ ভোটাররা নির্বাচন বর্জন করবেন।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকায় এলাকায় সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram